শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের কথা চিন্তা করে উপজেলা খাদ্য অধিদপ্তরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আওয়ামীলীগ নেতা আনছর আলী। বুধবার বিকালে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী রূপগঞ্জ উপজেলার দরিদ্র মানুষের জন্য জন ৫ টন ডাউল ২ টন সয়াবিন তেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শারজাহান ভূঁইয়ার হাতে।
এছারা ও আলী করোনায় লক ডাউনের কারণে কর্মহীন, হতদরিদ্র মানুষের জন্য রূপগঞ্জ ইউনিয়নের ৪ হাজার ৪`শ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন দেশে যতদিন করোনা পরিস্থিতি স্থিতিশীল না হবে ততদিন পযন্ত আমার নেতা বস্তু ও পাট মন্ত্রী গাজী দস্তগীর গাজী সাহেবের নির্দেশক্রমে ইউনিয়নের অসহায় , কর্মহীন, অসহায় মানুষের মাঝে আমার এই খাদ্য সামগ্রী বিতরণ অভ্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।