হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখেই শান্ত পরিবেশে কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে রিক্সা চালক,ভ্যান চালক,অটো চালক ও ইট ভাটার শ্রমিকদের মাঝে শুকনো খাবার,সাবান ও মাস্ক বিতরন করা হয়।
বিতরন কালে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোঃআমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক জনাব মোঃ আতিয়ার রহমান আতিক,কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক শাওন ও ছাত্রলীগ কর্মীবৃন্দ,শ্রমিকলীগ সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি জানান সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবকের মত করে এ মহা দূর্যোগ কালীন সময় মানুষের পাশে দাঁড়ানো খুবই জরুরী।তাই স্বল্প পরিসরে হলেও মানুষের পাশে দাড়িয়েছি আমরা কাশিপুর আওয়ামী যুবলীগ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।