মোঃ জাকির হোসেন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের বহরা ইউনিয়নের মেরাশানি গ্রামে তিন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানি গ্রামে মর্নিং সান একাডেমি মাঠে শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আ. জব্বার, আক্তার হোসেন এবং সৌদি প্রবাসী আশিকুল ইসলাম ছোট্রুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
মনতলা শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আক্তার হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, জাকির হোসেন, দুলাল সিদ্দিকী, বিশিষ্ট মুরব্বি হাজী মকসুদ আলী, হাজী ইউনুস আলী, হাজী সাজু মিয়া, হাজী নূর মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।