শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি : গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের এমপির অসহায় দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।
শ্রীপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন অধ্যাপিকা রুমানা আলী টুসি।

আজ ১লা এপ্রিল সারাদিনব্যাপি শ্রীপুর উপজেলা বিভিন্ন স্থানে অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে তার কর্মীরা জরুরি খাদ্য সামগ্রী চাল, ডাল,আলু, তেল সাবান লবণ ইত্যাদি বিতরণ করেন ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করুনা ভাইরাসের সংক্রমণ রুখতে তিনি তার কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এসময় তিনি জনসচেতনতা বাড়াতে সকলকে সরকারের নির্দেশ মোতাবেক প্রত্যেকেই নিজ নিজ ঘরে অবস্থান করার এই বার্তা পৌঁছে দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।