গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার ইসলাম গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের ডিএডি আবদুল্লা আল মামুন জানান, সকালে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের টিনশেড ভবনে আগুন লেগে মুহূর্তের মধ্যেই কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর এবং ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।