ঢাকা প্রতিনিধি : প্রাণঘাতী কোভিড-19 করোনাভাইরাসকে প্রতিরোধ করতে সচেতনা সৃষ্টির লক্ষ্যে তথ্য ও পরামর্শ সেবাকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ফোনে তথ্য ও পরামর্শ সেবা নিতে পারবেন ডিএনসিসি এলাকার নগরবাসী। সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ডিএনসিসির পাঁচটি অঞ্চলে এ সেবা চালু করা হয়েছে। মগবাজার এলাকায় ৮৮০২-৯৩৫৫২৭৭, মোহাম্মদপুর এলাকায় ০১৩১১-৯৪৬৪৩২, মাজার রোড, মিরপুর এলাকায় ০১৩০১-৫৯৬৮৩৯, পল্লবী ও মিরপুর এলাকায় ০১৭৭০-৭২২১৯৪ এবং উত্তরা এলাকায় ০১৩১৪-৭৬৬৫৪৫ নগরবাসীরা এসব নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।