ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার ৩০ই মার্চ সদর উপজেলার স্টেডিয়াম গেটে অবস্থিত সোহাগ কনফেকশনারির মালিক মুদি খানার দোকানদার মোঃ সোহরাব হোসেন টিসিবির সরকারি সয়াবিন তেল বিক্রয় করছিল ক্রেতার কাছে।
টিসিবির সয়াবিন তেল কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করছিল ক্রেতাদের কাছে। সংবাদটি একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পেরে বিকাল ৬ টার সময় মাগুরা সদর উপজেলার ইউএনও মোঃ আবু সুফিয়ান ভ্রাম্যমাণ টিম নিয়ে তার দোকানে তল্লাশি চালায়। তল্লাশি করার পর বিপুল পরিমাণ টিসিবির সয়াবিন তেল দোকানে পাওয়া যায়।
টিসিবির সরকারি সয়াবিন তেল বেশি দামে বিক্রয় করার অপরাধে সোহাগ কনফেকশনারির মালিক সোহরাব হোসেন কে ১০০০০ হাজার টাকা জরিমানা আদায় করে। আর ভবিষ্যতে এই ধরনের অপরাধ জনক কাজ না করার জন্য মাগুরা সদর উপজেলার ইউএনও আবু সুফিয়ান দোকানের মালিককে সতর্কতার নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।