ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ::
লক্ষ্মীপুরের রামগতিতে সড়কের পাশের বালুর স্তুপে
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাংবাদিক রাশেদ খান হেলাল নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই মোটরসাইকেল আরোহী আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো
হয়েছে।
নিহত সাংবাদিক যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি। তাৎক্ষনিক আহত
ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে সাংবাদিক
হেলালসহ দুইজন গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কের পাশে বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল মারা যান।
আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাংবাদিক
হেলাল নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।