ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় রবিবার ২৯ই মার্চ মাগুরার ছেলে কুয়েত প্রবাসী সমাজ সেবক মোঃ মহসিন বিশ্বাস তিনি মাগুরার মানুষের জন্য কিছু না কিছু প্রতিনিয়ত করেই যাচ্ছে তার ধারাবায়িকতায় আজ মাগুরা রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে মাগুরা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সাবান বিতরন করা হয়।
অনেক মসজিদে ও মন্দিরে পর্যাপ্ত সাবান দেওয়া নাই সে সব জায়গার ইমাম বলেছেন "মাগুরা রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে আমরা সাবান পেয়ে নামাজে আগত ব্যক্তিদের অনেক উপকার হলো।
আজ এই করোনা ভাইরাসের কারনেই শুধু না আমরা নিজ নিজ সবার অবস্থান থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারবো তাই আপনাদের মাধ্যমে দেশ বাসীকে জানায় নিজেরা পরিষ্কার থাকলে আমরা করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারবো"।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে ৫০টি মসজিদ মাদ্রাসা ও মন্দিরে সাবান বিতরন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।