খোন্দকার আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে ২৯-৩-২০২০ (বরিরার) দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মোঃ নাসিরউদ্দিন (শুভ)।
করোনাভাইরাসের প্রভাবে দেশব্যাপী লকডাউন চলাকালীন মানবতার মূর্ত প্রতীক কোটচাঁদপুর উপজেলায় ১নং সাফদারপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও বাজার বণিক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমানের সুযোগ্য সন্তান এবং ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও এন এস ফেয়ারে কর্নধর জনাব মো: নাসিরউদ্দিন (শুভ) এর পক্ষ থেকে গরীব ও অসহায় দুস্থদের মাঝে কয়েক দিনের খাবারে ব্যবস্থা করেন।
কোটচাঁদপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় গরীব,দিনমজুর জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।