খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:-
নাটোরের বাগাতিপাড়ায় ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গতকাল রাত সাড়ে আটটার দিকে হস্তান্তর করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেৱ ডাক্তাররা।
পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেৱ বিশেষ চিকিৎসা টিম এসে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নিজ দায়িত্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান,
আজকে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরে সেই রুগীকে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়,অতঃপর চার ঘণ্টা পাঁচ ঘন্টা পরে পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় রোগীর শরীরে কোন করোনা ভাইরাস নেই,
এ তথ্য আজকে সকালে সাংবাদিকদের মাধ্যমে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেৱ দায়িত্বরত চিকিৎসকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।