মনির সরকার, বিশেষ প্রতিনিধিঃ
চুনারুঘাটে করোনার রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন সময়ে চালকসহ একটি গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার (২৮ মার্চ) তিনি বলেন, আমি নিজেই বাসায় লকডাউনে আছি। এখন তো আমার গাড়ির দরকার নাই। তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এই সময়ে এটি খুবই দরকার। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এছাড়া ১৬টি রেইন কোটও দিয়েছি তাদের ব্যবহারের জন্য। তার বলেছেন গাড়ি যখন প্রয়োজন হবে তখন নেবে।
এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার এই জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।