অমৃত চন্দ্র দাস : খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন মেন্দিপুর ইউনিয়নে (২৮ মার্চ শনিবার) সকাল ৬:৩০ মিনিট থেকে, যে সময়ে ঘুমানোর কথা সরকারি কর্মকর্তা কর্মচারী রা আর সেই সময়ে মাঠে ঘুরে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে, খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার জনাব এ এইচ এম আরিফুল ইসলাম এর নেতৃত্বে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসাবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা করে রাখার পরামর্শ দেন। এই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই প্রথম করনীয় কাজ করনীয়।
কোন জরুরী কারণ ছাড়া বাহিরে না আসার অনুরোধ করেন, এবং মুদি, কাচা মাল, ঔষধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।
রাস্তায় বাজারে যেখানেই যাকে পাওয়া যাচ্ছে সেখানেই তাকে বোঝানোর চেষ্টা করছে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে থাকা অভিযানের অন্য সদস্য রা এমনকি অভিযানে থাকা পুলিশ সাংবাদিকরাও সাধারন মানুষকে সচেতনতা মূলক নির্দেশনা দেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এইচ এম আরিফুল ইসলাম আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি, কারণ আক্রান্ত কেউ হাঁচি কাশি দিলে তার সূক্ষ্ম থুতুকণা যাকে ইংরেজিতে ‘ড্রপলেট’ বলা হয় তা বাইরে বাতাসে ছড়িয়ে পড়ে। এই ড্রপলেটের মধ্যে ঠাসা থাকে ভাইরাস।
যেসব জায়গায় এই কণাগুলো পড়ছে সেসব জায়গা যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন, এবং তারপর আপনার সেই অপরিষ্কার হাত আপনি মুখে দেন অথবা খুব কাছ থেকে সেই কণাগুলো নি:শ্বাসের মধ্যে দিয়ে আপনার শরীরে ঢোকে, আপনি সংক্রমিত হবেন।
আপনি যদি অন্য ব্যক্তিদের সঙ্গে বেশি সময় না কাটান, অন্যদের খুব কাছে না যান, আপনার সংক্রমিত হবার সম্ভাবনাও কমবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।