ইসারুল হক চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
করোনাভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিট।
শনিবার (২৮ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও। এ-সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সেক্রেটারী সৈয়দ হাসান মো. সান্টু, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, জেলা ইউনিট লেভেল অফিসার মফিজুর রহমান নয়ন, যুব প্রধান মো. আব্দুর রাকিব।
বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রেড ক্রিসেন্ট সোসাইটির ২৫ জন স্বেচ্ছাসেবক। তারা হাসপাতালের জরুরি বিভাগ, ডায়রিয়া, মহিলা, শিশুসহ বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।