মো: শাকিল আহম্মেদ , নারায়ণগঞ্জঃ রূপগঞ্জে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ারকে (৩৮)কে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ার মুন্সিগঞ্জে আত্মগোপনে আছে।
পরে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জের মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ারের বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
উল্লেখ্য, ২৬ জুন বুধবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে আসামী জামাল, সাদ্দামসহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।