জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত আহত ৩।
নিহত উপজেলার ফুলবাড়ী ইউনিয়ানের শাকপালা গ্রামের জনাব আলীর পুত্র রাজু (৩৬)।
৪ জুলাই বৃহস্পতিবার ১১ টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার হ্যালীপ্যাড নামক স্থানে ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবোঝাই ট্র্যাকের ধাক্কায় রাজু মিয়া নামে এক ভ্যানযাত্রী নিহত ও আহত হয়েছে ভ্যান চালকসহ ৩ জন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায় গোবিন্দগঞ্জ বন্দরে ভ্যানযোগে আসার পথে একটি অজ্ঞাত মালবোঝাই ট্রাক সাইড নিতে গিয়ে সজোরে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত হয়েছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।