মোঃ জাকির হোসেন, মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ৫ ব্যবসায়ীর নিকট থেকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০মার্চ)সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
করোনা ভাইরাসের কারনে পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি হতে পারে বলে সাধারণ লোকজন গতকাল পেঁয়াজ কিনতে দোকান গুলোতে ভিড় জমায়।
এ সুযোগে ব্যবসায়ী আকস্মিক পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আয়েশা আক্তার এ বাজারে অভিযান চালায়।
এদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা পেঁয়াজ লুকিয়ে রাখে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।