সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত কাজীকে বুধবার রাতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি কানসাট ইউনিয়ন বিবাহ রেজিষ্টার (কাজী) মোঃ আনোয়ারুল ইসলাম(৬১) । ভ্রাম্যমান আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, বুধবার বিকাল ৩ টার দিকে কানসাট ইউনিয়নের পুলিশ মাইল এলাকায় কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে এ রকম সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অভিযানের খবর টের পেয়ে কনের পরিবার ও বর বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পরে ঘটনা স্থল থেকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কানসাট ইউনিয়নের কাজী আনোয়ারুল কে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্ত কাজীকে রাত সাড়ে ৮ টার দিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।