আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১জুলাই) রাতে নগরীর কাজিরদেউরি এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- রবিউল হোসেন ওরফে রুবেল (২৮), বেলাল হোসেন (২২), দ্বীন ইসলাম (২৬) ও মো. সুমন ওরফে ভাগিনা ফারুক (২৫)।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুইটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও দুইটি চাপাতি উদ্ধার করে।
নগর গোয়েন্দা পুলিশের দাবি, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। এরা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায়। আটক রুবেল, বেলাল ও দ্বীন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মাহমুদ বলেন,সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন আটক চারজন পেশাদার ছিনতাইকারী। অভিযানে তাদের কাছ থেকে একটি পাইপ গান,দুইটি কার্তুজ,একটি চাইনিজ কুড়াল ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।