
পুনম শাহরীয়ার ঋতু: রাজধানীর গ্রিন রোডে এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার শ্রমিকের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের তার মৃত্যু হয়।
নিহত রাসেল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাদল শেখে ছেলে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে সকাল ১০টার দিকে ওই ভবনে ডেকোরেশনের কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ তিনজন হলেন- ফয়েজ, আবদুল লতিফ রফিক ও সুজন।
আহত ব্যক্তিরা জানান, তারা আরটেক্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। গ্রিন রোডের ওই ভবনের নিচতলায় রুম ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। পরে ওই ভবন ও আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের ধারণা, রুমের ভেতরে থাকা এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।