মো: ফারুক হোসেন, নাগরপুর( টাংগাইল)ঃ টাংগাইলের নাগরপুরে ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসমিন মনিরা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোকনা ইউনিয়নের বেটুয়াজানী গ্রামে কেদারপুর শেখ হাসিনা ব্রিজের সন্নিকটে ধলেশ্বরী নদীর নিকটবর্তী এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন জব্দ করেন।
এ সময় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাড়ুগ্রামের হানিফ খানের ছেলে হাবিব খানকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন - ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।