সিফাতুল্লাহ, চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশে নিয়োগের নামে প্রতারনার অপরাধে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা রানীনগর এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে প্রতারক মো জাকারিয়া বাবুল (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, রুহুল আমিন নামে এক ব্যক্তিকে পুলিশে চাকুরি পাইয়ে দেবে বলে রুহুলের বাবা সহুবুলের সাথে ১৩ লাখ টাকার চুক্তি করে প্রতারক। অগ্রিম চুক্তির ৬ লাখ টাকা প্রতারক বাবুলের হাতে দেয় সহুবুল। পরবর্তীতে সহুবুলের সন্দেহ হলে অভিযোগ দায়ের করেন থানায়।
অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বাবুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবুলের হেফাজতে থাকা নগদ ৪৯ হাজার টাকা, বিভিন্ন ব্যক্তির স্বাক্ষরকৃত ১১ টি ফাঁকা চেক এবং বিভিন্ন চাকুরির ৩টি প্রবেশপত্র উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।