আল আমিন,চট্রগ্রাম জেলা প্রতিনিধি :
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মো. হাসানুজ্জামানের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জুসহ বিএনপির নেতাকর্মীরা।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চসিকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা। স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চসিক নির্বাচনে মেয়র পদে ডা.শাহাদাতকে মনোনয়ন ফরম তুলে দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।