
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে এই তথ্য জানান সচিব দিলওয়ার বখত।
তিনি বলেন, বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে। পাপিয়ার ঘটনারও অনুসন্ধান করা হবে। এর সূত্রে কারও নাম আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন।
সম্প্রতি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামীসহ মোট চারজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরপর তার বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপ ও ক্ষমতার অপব্যাহার করে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
পৃথক তিনটি মামলায় পাপিয়াকে ১৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।