
মনির সরকার, বিশেষ প্রতিনিধি :
ঢাকা নবনির্বাচিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের শেখ ফজলে নূর তাপস এবং কাউন্সিলরা শপথ নেবেন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে হবে এ শপথ অনুষ্ঠান।
বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।
নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী।
৯ মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেয়া হয়নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।