বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটে বিশ্বনাথে মাসুক মিয়া (২৭) ও আমিনুল ইসলাম জবরুল (৩০) নামে আন্তঃবিভাগীয় ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাসুক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে ও আমিনুল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শিকারপুর গ্রামের আবদুর নুরের ছেলে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সাতপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, মাসুক ও আমিনুলের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ডাকাতি মামলা রয়েছে (মামলা নং- ১২, ১৪-০২-১৯)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার উপ-পরিদর্শক দেবাশীষ শর্মা বলেন, আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা বয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।