
শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জে শিক্ষার্থীদের সাথে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার ১৮ ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে রুপগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সলিমউদ্দিন চৌধুরীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের সাথে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপস্থিত ছিলেন মোঃ মাহিন ফরাজী, সহকারী পুলিশ সুপার(সি- সার্কেল রুপগঞ্জ, আড়াইহাজার), নারায়ণগঞ্জ জেলা, অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর মালুম, অন্যান্য প্রভাষক ও শিক্ষক বিন্দু । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন এসআই মোঃ আবুল কালাম আজাদ, ভোলাব তদন্ত কেন্দ্র, রুপগঞ্জ থানা, নারায়নগঞ্জ। এই সময় নারায়ণগঞ্জ গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসতেচনা বৃদ্ধি করতে হবে। এই জন্য তিনি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান তারা যেন শিক্ষার্থীদের এই সব বিষয় থেকে প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের আলাপ আলোচনা করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।