সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
মাওলানা সা’দ পন্থীদের জেলায় জেলায় ইজতেমা আয়োজনের প্রতিবাদে ঝিনাইদহে সমাবেশ ও বিক্ষোভ করেছে সা’দ বিরোধীরা।
মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা এ প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় জেলার ৬ উপজেলা থেকে আসা ওলামায়ে কেরাম ও তৌহিদ জনতার নেতারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, সা’দ পন্থীরা জেলায় জেলায় ইজতেমা করার ঘোষনা দিয়েছেন, এতে তাবলীগের মেহনতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে।
যা সঠিক আকিদায় বিশ্বাসি মুসল্লিগণ ও ওলামায়ে কেরামগণ মেনে নিবেন না। তারা জেলায় জেলায় ইতজেমা বন্ধ করার আহ্বান জানান।
সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে তারা তাদের দাবি সম্বলিত স্বারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।