সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার মিজানুর রহমানের ছেলে শাহিন হোসেন ও দর্শনার ছোট বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন মিয়া।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নসিমন যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষীপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।
এসময় চুয়াডাঙ্গা থেকে মাগুরাগামী একটি নসিমন তল্লাসী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ মামুন মিয়া ও শাহিন হোসেন নামের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।