মেঘদল
★ রোখশানা রফিক ★
পাতা ঝরে যায় নিঃশ্চুপে,
ফুলদল ও সেইসাথে।
কোথা থেকে জীবন
কোথায় যে যায়,
ঠিকানা মেলে না কিছুতে।
ক্ষনিক আলাপ, দেখা-অদেখা,
তারপর ভেসে যাওয়া বিস্মৃতি স্রোতে।
কতো টুকরো আমি কে ফেলে রেখে আসি
জানা অজান্তে বিগত সময়ের ঝাঁপিতে।
কখনো কুড়োই দিনশেষে বসে,
সেসব মেঘদল আঁচল ভরে।
কখনো আবার তলিয়ে যায়
তারা বরষা রাতের আঁধারে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।