ইসারুল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মাদক মামলায় মো: কবির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আদালত । একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার দুপুরে সময় আদালতে আসামি উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার বাসিন্দা।
মামলার নথি ও ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নভেম্বর মাসের ১৭তারিখে বিকাল ৪:০০ টায় বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান হইতে আসামী কবির হোসেনকে আটক করে র্যাব ৫। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় দুই হাজার ১৭২৬ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ ৯৪ টাকা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।