নাইম, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবী ও ওয়ারেন্ট ভুক্ত ২ আসামী সহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে ৭ জনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়েছে। এরা হলেন উপজেলার শিরন্টী চাকলাহার গ্রামের মৃত নিয়াজ উদ্দীনের ছেলে আঃ রশিদ (৪৩), করমুডাঙ্গা বড় মসজিদ পাড়া গ্রামের সাইফুল হকের ছেলে রায়হান হোসেন (২৫), করমুডাঙ্গা বিশ্বাস পাড়া গ্রামের মোস্তফা সরদারের ছেলে আইয়ুব আলী (১৮), ফুটকইল গ্রামের লুৎফর রহমানের ছেলে ফিরোজ (২৪), জুয়েলের ছেলে ইমন হোসেন (১৮), মোতাহারের ছেলে শহিদ (১৯), ও বুলবুল হোসেনের ছেলে নুর আলম (১৯) এরা একই গ্রামের।
তাদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর দুজন হলেন, উপজেলার তিলনী গ্রামের মৃত কালিমুদ্দিনের ছেলে আবুল কাসেম (৫৫), ও আশড়ন্দ মোল্লাপাড়া গ্রামের ইছার উদ্দীন মোল্লার ছেলে বকুল হোসেন (৩৬)। এরা একই মামলার ওয়ারেন্ট ভুক্ত অাসামী।
এব্যপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, আটক ৯ জনকে আজ শনিবার দুপরে নওগাঁ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।