
রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরে ন্যাশনাল পার্কের সামনে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, কাভার্ডভ্যানের ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দু'জন নিহত হয়েছেন।
মরদেহ সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।