সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে বাস-ট্রাকের সংঘর্ষে আমির হামজা (১৫) নামের এক কিশোর বাসের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা সদরের লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দিলীপ বড়–য়া জানান, চুয়াডাঙ্গা থেকে ফুলজান নামের একটি যাত্রীবাহি বাস ঝিনাইদহ আসছিল।
ঝিনাইদহের নগরবাথান এলাকায় পৌঁছালে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি সজরে ধাক্কা দিলে বাসের হেলপারসহ ২ জন আহত হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। আহত তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।