অভিযোগ প্রতিবেদক : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘরেড় ইউনিয়ন মুন্সিরহাট বাজারে দৈনিক আজকের জামালপুর পত্রিকার সংবাদকর্মী মোঃ আলী আজগর হাসানের কর্তব্য কাজে বাধা দিয়েছে মাদকসেবী রাসেল (২৩) নামে এক মাদকসেবী।
জানা যায়,গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে
মুন্সিরহাট দক্ষিণ বাজার সংবাদ সংগ্রহ করতে গেলে শ্রীপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে মাদক সেবী রাসেল সংবাদ সংগ্রহ করতে বাধা দেয়।
এরপর রাসেল সংবাদকর্মীকে মারতে উদ্যত হলে ব্যাবসায়ী মোবারক ও মতিউর ও সাগর তাকে আটকায়। এরপর মুন্সিরহাট আসলে রাসেল দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় সংবাদকর্মী আলী আজগর ধোবাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ বলেন,তিনি প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।