
কেএম সুজন,টাংগাইলপ্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২০, উপজেলার সলিমাবাদ ইউনিয়ন ঘুনিপাড়া মৌজায় খাল সংলগ্ন জমিতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর।
অভিযানে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ এ বর্নিত বিধান লংঘন করায় ১৫(১) মোতাবেক বালু খেকো হাবিবুর রহমান কে ৫০০০০ টাকা জরিমানা করা হয় এবং এ অবৈধকাজ করবে না বলে এই মর্মে মুচলেকা নেয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর বলেন,যারা অবৈধ বালু উত্তোলনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।