
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের মুরারীদহ গ্রামের সবুজ হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ পুলিশ।
সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-মুরারীদহ গ্রামের মজিদ মন্ডলের ছেলে তছির মন্ডল (২৬) ও রাশেদ মন্ডল (২৩)
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের একটি বাড়ী থেকে মামলার ২ নম্বর আসামী তছির মন্ডল ও ৪ নম্বর আসামী মজিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক সবুজ হোসেনকে কুপিয়ে হত্যা করে একই প্রতিবেশী মজিদসহ আরও কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা ফজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।