
অভিযোগ ডেস্ক : রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনেছে।
তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এর আগে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।