আল আমিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে নগরীর সকল ওয়ার্ড থেকে আগত সকল শ্রেণি-পেশার লাখো জনতার সাথে শপথ পাঠ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বিকেল ৫টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করেছি ৪১টি ওয়ার্ডে। আমরা ইতোমধ্যে পুরা নগরীতে মাদক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা ও সভা করেছি। আজ আমাদের মূল লক্ষ্য- নগরবাসীকে শপথ করানো।'
এ সময় তিনি চট্টগ্রামের ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম স্মরণ করেন। এরমধ্যে বার আউলিয়া, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মনিরুজ্জামান ইসলামাবাদী, এম এ আজিজ, আখতারুজ্জামান বাবু, এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।