
বি,এম উজ্জল হোসেন চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পরকীয়া ও স্বর্ণালঙ্কার চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে (৩৫) শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে ভাড়া বাসার মালিকের স্ত্রী ও তার দু’মেয়ে। একই সাথে ওই নারীর ৪ বছর বয়সী মেয়েকেও মারধর করা হয়েছে। বর্তমানে ওই গৃহবধূ ও তার মেয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নির্যাতিত নারীর স্বামীর করা মামলায় ভাড়া বাড়ির মালিক জাফর ইমামের স্ত্রী সুলতানা রাজিয়া (৪৫) ও তার দুই মেয়ে জান্নাতারা ইমাম (২৪) ও সুমাইয়া ফারজানাকে (২০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।