নাজমুস্ সা’দাত সাইফ :-
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মনোনীত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেন।
গত বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
সভাপতি-জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। জানাগেছে, সভাপতি জহির উদ্দিন মিজি পূর্বের কমিটিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড কমিটির আহবায়ক ছিলেন।
অপরদিকে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।