অঞ্জন রায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের টেকাদীঘি অটো রাইস মিলে এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার ভুবিরবাক এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৫ জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকিদের জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বয়লারের চুলায় কোন ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।