মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
গত, ০৪/০২/২০২০ ইং রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মর্ডান মোড়স্থ নিউ ওয়েব কম্পিউটার ও মোবাইল ফ্লেক্সিলোড দোকান থেকে ৫০ টি সিম কার্ড চুরি ও চোরাইমাল নিজ হেফাজতে রাখার অপরাধে উক্ত দোকানের কর্মচারী আসামী মোঃ মোঃ কামরুল হায়দার @ রয়েল (২৪), পিতা-মৃত রেজ্জাকুল হায়দার, মাতা-কামরুন্নাহার, সাং-শেখপাড়া, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় পেনাল কোড ৩৮১/৪১১ ধারায় মামলা রুজু করা হয়।
একই দিনে, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ৩২ নং ওয়ার্ডের অন্তগত ইউসেফ স্কুলের সামনে মহাসড়কের উপর হতে ১০ লিটার মদসহ আসামী মোঃ ছাবের আলী (৬০), পিতা-মৃত করিম উদ্দিন, মাতা-মৃত বাছিরন বেগম, সাং-নগর মীরগঞ্জ, থানাঃ তাজহাট, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৪(ক) ধারায় মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক গত ০৪/০২/২০২০ খ্রিঃ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-২ জন, তাজহাট থানায়-৫ জন, হারাগাছ থানায়-১ জন, পরশুরাম থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-১ জনসহ মোট-১১ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গত ০৪/০২/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোষ্ট ডিউটি কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১৭ টি মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।