মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ
চারদিনেও উদ্ধার হয়নি শিশু আশামনি
এখনও উদ্ধার হয়নি রাজধানীর কদমতলীর খালে নিখোঁজ শিশু আশামনি। রায়েরবাগের মোহাম্মদবাগ খালে পড়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে শিশুটি। চতুর্থদিনের মত উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার, তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। শুরু থেকে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিস। আশামনিকে পেতে অধীর অপেক্ষায় দিন পার করছেন তার বাবা-মা ও এলাকাবাসী। সন্তানকে ফিরে পেতে গতকাল মানববন্ধন করেছে তার পরিবার।
শনিবার বিকেল ৪টার দিকে রায়েরবাগ-কদমতলী সড়কে ডিএনডি খালের ওপর কালভার্ট ব্রিজে আরেক শিশুর সঙ্গে বল খেলছিলো শিশু আশামনি। খালের পানিতে জমে থাকা ময়লার ভারি স্তূপের ওপর হঠাৎ বলটি পড়ে যায়। আশামনি বলটি কুড়াতে ময়লার স্তূপের ওপর পা রাখামাত্র স্তূপটি পানিতে ডুবে যায়। মুহূর্তের মধ্যে পানির স্রোতে সে অন্যত্র চলে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।