মো:ইমরান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেনের উদ্যোগে যথাযথ মর্যাদায় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ২৩ শে জুন রবিবার বিকেলে সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘর এর অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজীব,পৌরসভা ছাত্রলীগের সভাপতি আরশাদ মিয়া, পৌরসভা ছাত্রলীগের নেতা রাসেল আহমেদ, জেলা প্রজন্ম লীগের সভাপতি আরমান আহমেদ মেরাজ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজীবসহ,আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।