সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে ২৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঝিনাইদহ সদরের চুটলিয়া এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী তারা বানু ও আরাপপুর এলাকার মৃত শফিউদ্দীন পেশকারের ছেলে আরিফুল ইসলাম।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর এলাকায় ডিবি পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা ৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদকের নিয়মিত মামলা দিয়ে আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
ঝিনাইদহ ডিবি ওসি আনোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।