মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ
সারাদেশে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমদিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা।
দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়েছে।
১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটের তারিখ পিছিয়ে যাওয়ায় ৩ ফেব্রুয়ারি পরীক্ষা পুননির্ধারণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।