
নানামতের আঞ্জাম
মাহবুব আলম প্রিয়
হরেক মানবের ভীরে
নানা মতের আঞ্জাম
যার যার মতে চলুক
কি দরকার গেঞ্জাম?
যার যেটা ভালো লাগে
করতে দিলে দোষ কি?
লাগাম টানতে হবে তখন
দেশ ও দশের হলে ক্ষতি।
মনে চাইলে দশ হাতকে
পূজো দিবেন দেন,
ইচ্ছে হলে মক্কায় যেয়ে
পবিত্র হোন; করেন শুধু ধ্যান !
আস্থা বিশ্বাস যার যার
কি ভাই কাউকে বলে
গরু, ঘোড়া, গাঁধা?
সব ধর্মেই শান্তির কথা
মানব প্রেমে ভরপুর
আমার কাছে ইসলাম হলো
স্বর্গে যাবার উজ্জল নুর!
আপনার মনে যাহা আছে
ভেবে দেখেন মনে
উপযুক্ত হলে তাহা
থাকেন তাহার সনে।
বিবেক দিয়ে ভেবে দেখেন
মনে কাহার বাস
নিজের মতের পক্ষে টানতে
দিচ্ছেন কেনো বাঁশ?
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।