খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় বন্য হাতির আক্রমনে দেবী রানী দে (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে। সোমবার ৩রা (ফেব্রুয়ারি) রাত সাড়ে ১টায় এ ঘটনা ঘটে।নিহত মহিলা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের হিন্দুপাড়ার অরুন কান্তি দে এর স্ত্রী ।
স্থানীয় সূত্র জানা যায়,রাত ১টার দিকে বন্য হাতি এসে বাড়ির আশেপাশে ভাংচুর শুরু করলে পরিবারের অপরাপর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও হাতির আক্রমণ থেকে রক্ষা পায়নি দেবী রাণী দে।হাতির পায়ে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।