আমার হল ঊনপঞ্চাশ, তোর হয়েছে শতবর্ষ
সন্তানের বক্ষে মায়ের জন্ম, এ যেন এক মহা অভিকর্ষ।
তোদের ছোয়ায় আমি পেলাম মুক্তির নিঃশ্বাস,
আমি হলাম মুক্ত, তোরা হলি চির অবিনাশ।
তোর ইশারায় দামাল ছেলেরা করল বাজিমাত,
শত্রুদের সব বিনাশ করলো ধরে হাতে-হাত।
মাকে তোরা করলি ঋণী, বুকের রক্ত ঢেলে,
দেশ মাতাকে মুক্ত করলি এমনি বীর ছেলে।
শ্রষ্ঠা এই অভাগীর জন্য পাঠিয়েছে তোকে,
নয়ন জলে দিবানিশি, ভাষি তোদের শোকে।
সন্তানের রূধিতে মায়ের জন্ম, লাল, সবুজ নিয়ে,
সকল স্নেহ উজাড় করে রেখেছি তোদের দিয়ে।
তোরা এসেছিস বলে আমি এতবড় হয়েছি,
আমি চির ধন্য, তোদের বুকে ধরেছি।
তোদের স্মরণে রাত্রী জেগে কত ফুল যে ফোঁটে।
তোদের ছোয়া মুক্ত আকাশে জাতীয় পতাকা ওঠে।
দৌহিত্র- দৌহিত্রা সবাই কোলের কাছে নাচে,
আমি ফিরি বারে-বারে ঐ কবরগুলির কাছে।
দুহাত তুলে দোয়া করি, ভালো থাকিস তোরা,
ধিক্-শত-ধিক্ আমায় নিঃশ্ব করেছে যারা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।